1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

উত্তরের মহাসড়কে বাড়ছে চাপ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছে মানুষ। যার ফলে গতকাল গভীর রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। গাড়ির চাপ বাড়লেও এই মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। একদম স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন।

রোববার (৭ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে যানবাহন কিছুটা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি পড়তে হয়নি যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, গতকাল শনিবার গভীর রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। যা সেহরির সময় আরেকটু বাড়তে দেখা যায়। তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে।

তিনি আরও বলেন, যেহেতু আগামীকাল ৮ এপ্রিল গার্মেন্টস ছুটি হবে তাই আমরা ধারণা করছি মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ চাপটা শুরু হবে। আশা করছি সে সময়েই মহাসড়কে যানজটের মতো কোনো অবস্থা এ বছরে সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চপ বাড়ছে তবে যান চলাচল একদম স্বাভাবিক। গভীররাতে মহাসড়কের ঝাঐল এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ায় কয়েক মিনিটের জন্য সমস্যা হয়েছিল কিন্তু আমরা দ্রুত সেটি সরিয়ে নিতে সক্ষম হই। চাপ আরও বাড়লেও এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট