1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

ইরাকে সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা, বেশ কিছু মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আল আসাদ নামের সেই বিমানঘাঁটিতে হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

বিবিসি বলছে, হামলায় অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাদের ‘আঘাত মূল্যায়ন করা হচ্ছে’। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এছাড়া সিরিয়া, ইরাক ও পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক বাহিনীও বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

এর আগে শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। ওই হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট