1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আন্দোলনে সরকার পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

লাগাতার কর্মসূচি বা ষড়যন্ত্র করে কোনো দিন সরকার পরিবর্তন হবে না, সরকার পরিবর্তন করতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বুধবার (১৮ অক্টোবর) বিএনপির গণসমাবেশের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি সমাবেশসহ একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। আমরা সব সময় বলে আসছি, এ ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনো দিন সরকার পরিবর্তন হবে না। নির্বাচনে আসতে হবে দেশের সংবিধান অনুযায়ী যেই নির্বাচন এবং নির্বাচন কমিশন নির্বাচন যেই তারিখ ঘোষণা করবেন সেখানে আপনারা নির্বাচনে আসবেন।

তিনি বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয় আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এ ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও পোড়াও আগের ২০১৪-১৫ তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন আবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

১০ লাখ মানুষ অবস্থান করবে এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে। এদেশের জনগণ কোনো অন্যায়-অত্যাচার মেনে নেয়নি, জনগণই এর জবাব দিয়ে দেবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট