1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ঈদুল আজহা
আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ শুক্রবার থেকে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আগামীকাল শুক্রবার (২৩ জুন) থেকে ১১ দিন এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ৪ জুলাই থেকে আন্তঃদেশীয় ট্রেন দুটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন শুধুমাত্র ২৯ জুন বন্ধ থাকবে। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

এছাড়া ঈদের আগে ২৪ জুন দিনগত রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট