1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছয় ঘণ্টা সফরে আজ কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে রওয়ানা দেবেন। আর বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবার রওয়ানা দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে মিঠামইনে গিয়ে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুর গ্রামের বাড়ি যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খাবেন ও বিশ্রাম নেওয়ার পর তিনি বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তৃতা দেবেন। এরপর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী। তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর আগে ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট