1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

আগামী বছর বাংলা‌দেশ সফর কর‌বেন সৌ‌দি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সৌ‌দির ৯৩তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্ত‌ব্যে এ তথ‌্য জানান রাষ্ট্রদূত।

সৌ‌দি রাষ্ট্রদূত জানান, আগামী বছর ক্রাউন প্রিন্সের বাংলা‌‌দেশ সফ‌রের জন্য দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছে।

 

dhakapost

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌদি যুবরাজকে বাংলা‌দেশ সফ‌রের জন্য আমন্ত্রণ জানান। সরকারপ্রধা‌নের আমন্ত্রণ গ্রহণ ক‌রে চল‌তি বছ‌রে বাংলা‌দেশ সফ‌রে আগ্রহ প্রকাশ ক‌রে ইতিম‌ধ্যে সফর সংক্রান্ত স্বীকৃ‌তিপত্র ঢাকা‌কে দি‌য়ে‌ছে রিয়াদ। ত‌বে বাংলা‌দেশের জাতীয় নির্বাচনসহ যুবরা‌জের সু‌বিধাজনক সময় বি‌বেচনায় সফর‌টি আগামী বছ‌রে হওয়ার কথা জানাল রাষ্ট্রদূত দুহাইলান।

১৯৮৫ সা‌লে সৌ‌দি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন।

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ তৈ‌রি‌তে প্রধানমন্ত্রীর প্রশংসা ক‌রেন সৌ‌দি রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলা‌দে‌শের স্থি‌তিশীলতা ও অর্থ‌নৈ‌তিক প্রবৃ‌দ্ধির দুই দে‌শের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট