1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

অভিমান ভুলে একসঙ্গে রাজ-পরী

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরি মণির এক মাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূর্ণ হয়েছে গতকাল রোববার (১১ জুন)। অভিমান ভুলে বরাবরের মতো একসঙ্গেই ছেলের ১০ মাস উদযাপন করেছেন রাজ-পরী। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিবার ও ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরী মণি।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি দশ মাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল!’ ব্যাস এতটুকুই। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হ্যাপি ইমোজি।

পোস্টটি শেয়ার করা মাত্রই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পরীর কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের।

বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন রাজ-পরী। কিন্তু সন্তানের জন্য নিজেরদের সব ঝামেলাকে উপেক্ষা করে ফের একসঙ্গে দিনটি উদযাপন করেছেন এই তারকা দম্পতি। এতে রাজ-পরীর প্রতি ভীষণ খুশি হয়েছেন এবং তাদেরকে শুভ কামনাও জানিয়েছেন নেটিজেনরা।

এক নেটিজেন লিখেছেন, মাশআল্লাহ্‌। এভাবেই বাবা-মা’র ভালোবাসায় জড়িয়ে থাক বাবাটা, অনেক দোয়া আর ভালোবাসা। আরেকজন লিখেছেন, মাশআল্লাহ, দারুণ একটা মুহূর্ত। অভিনেত্রীর এক ভক্ত লেখেন, বাবাটার জন্য অনেক অনেক আদর, ভালোবাসা আর দোয়া রইল।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট