1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

তুরস্কে আবারো শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তুরস্কে আবারো ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসি।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের কাহরামানামারাস প্রদেশের এলবিস্তান শহরে।

এর আগে ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে দুই দেশের বহু মানুষ হতাহত হন।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গাজিয়ান্তেপ প্রদেশে।
দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল এলবিস্তানের অবস্থান গাজিয়ান্তেপ শহরের উত্তরে ৮০ মাইল দূরে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, এটি আফটারশক (ভূমিকম্পের পরবর্তী কম্পন) নয়। এটি সকালেরটি থেকে আলাদা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৫।

সকালের ভূমিকম্পেই এই প্রদেশে ৭০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট