1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এ বছরের একটি মাস সোয়া লাখ বছরের সবচেয়ে উষ্ণতম

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম মাসটি পার করে ফেলেছে পৃথিবীবাসী। এটি ছিল চলতি বছরের অক্টোবর মাস৷ লাখো বছরের ইতিহাসে কোনো অক্টোবর মাসই এত উষ্ণ ছিল না বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস)৷

থ্রিসিএস জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে সারা বিশ্বের গড় উষ্ণতা আগের যে কোনো অক্টোবর মাসের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷

প্রতিবেদনে বলা হয়, এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে আর কোনো বছরই এবারের অক্টোবর মাসের মতো এত উত্তপ্ত ছিল না৷

বিজ্ঞানীরা মনে করেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এর ফলে আবহাওয়া চরম রূপ নিচ্ছে৷ প্রায় নিয়মিত বিরতিতে ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতার কথাই উল্লেখ করছেন বিজ্ঞানীরা৷

এদিকে চলতি বছর চরম গরমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিও হয়েছে৷ এছাড়া সেপ্টেম্বর মাসেও ছিল চরম উষ্ণ৷ তবে সব ছাড়িয়ে গেছে এবারের অক্টোবর।

তখন গ্রিসে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে৷ সেই মাসে লিবিয়াতেও ভয়াবহ বন্যা হয়৷ এতে বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না, কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে এই বন্যা৷

সূত্র: ডয়েচ ভেলে

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট