1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হরতালের সকালে যথাসময়ে ছাড়ছে ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে এর প্রভাবে ট্রেনের শিডিউলে কোনও বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের ৫-১০ মিনিটের মধ্যেই ছেড়েছে প্রতিটা ট্রেন।

রোববার (২৯ অক্টোবর) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।

জামালপুরগামী তিস্তা ট্রেনের স্টাফ অনিক বলেন, সকাল থেকে কোনো ট্রেন দেরিতে ছাড়েনি। হরতাল থাকলেও তার প্রভাব এতে পড়েনি।

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, হরতাল উপলক্ষ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা তৎপর আছি। সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তারা স্টেশনে টহল দিচ্ছেন।

তবে হরতালের কারণে রাস্তায় গণপরিবহন কম থাকায় যথাসময়ে ট্রেন ধরতে পারেননি কেউ কেউ। তাদেরই একজন রামপুরার বাসিন্দা আকরাম হোসেন। পরিবার নিয়ে জামালপুর যাবেন তিনি। কিন্তু যথাসময়ে আসতে না পারায় ট্রেন মিস করেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ট্রেন ছিল। ভেবেছিলাম টাইমলি আসতে পারবো। কিন্তু রাস্তায় বাস ছিল না। পরে সিএনজি দিয়ে এসেছি। কিন্তু তাও ট্রেন মিস হয়ে গেছে। এখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি।

অপরদিকে সকাল থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে।

গণপরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট