1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র আশুরা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার (২৯ জুলাই) সকালে হিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুরা বা মহরম উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল শেখ জানান, আশুরা উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট