1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী ১২ জুলাই রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে ডিএমপি জানিয়েছে, অনুমতি দেওয়া যাবে কি না, তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি। সেটা আমরা পর্যালোচনা করব।

তিনি বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে, সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।

এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করে অনুমতি চেয়েছে। ডিএমপি কমিশনার কার্যালয় থেকে আজ চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কি না, সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে। আমরা পর্যালোচনা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট