1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর উল্টো করে ঝুলালো জনতা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুই জনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে।

মঙ্গলবার রাতে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুই জন সুস্থ আছেন।

গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিল— জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট