1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

আরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরায়েল : নেতানিয়াহু

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৩ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, “যেদিন হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না এবং হিজবুল্লাহ আর আমাদের উত্তর সীমান্তে থাকবে না, আমরা তেমন দিনের জন্য এই দুটি ফ্রন্টকে স্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।”

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে হওয়া চুক্তির অধীনে ইসরায়েল চারটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দেশগুলো হচ্ছে— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান।

তারপর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল অন্যান্য দেশগুলোকেও — বিশেষ করে সৌদি আরবকেও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। যদিও রিয়াদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

নেতানিয়াহু আরও বলেন, “এই দেশগুলোসহ অন্যান্য দেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, যারা আমাদের ওপর হামলা চালায় — ইরানের অশুভ অক্ষ — আমরা তাদের ওপর আঘাত হানছি। এসব দেশ আমাদেরই মতো একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের আকাঙ্ক্ষা পোষণ করে।”

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট