1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

দুই বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবরা। দুই বছর পর হতে যাওয়া বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রার ঢাকায় আসার কথা রয়েছে।

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব বৈঠকটি হয়েছিল দিল্লিতে।

জানা গেছে, এবারের আলোচনায় পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, লাইন অব ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। শেষবার আমি দিল্লি গিয়েছিলাম। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পরে তিনি সেভাবে আসেননি। দুই দেশের সব ইস্যু নিয়ে আলোচনা করব।

এছাড়াও বৈঠকে আগামী সেপ্টেম্বরে ডি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বাংলাদেশ সফরের সময়ে কাত্রা ঢাকায় এসেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট