1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

হজ ভিসা শুধুই হজের জন্য : নতুন নিয়ম জারি সৌদির

ধর্মীয় রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘হজের নামে গিয়ে অভিবাসন’ রোধ করতে হজ ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরবের সরকার। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরের বিভিন্ন দেশ থেকে হজ ভিসায় যারা সৌদিতে আসবেন, তারা জেদ্দা, মক্কা ও মদিনা— তিন শহরের বাইরে অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া এই ভিসা দিয়ে  শুধু হজ করা যাবে; সৌদিতে বসবাস, কাজের অনুমতি বা দেশটির বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য হজ ভিসা ব্যবহার করা যাবে না।

যদি কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘণ করেন, তাহলে তাকে আটক করে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তীতে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো অর্থাৎ কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য হজ ভিসার প্রয়োজন হবে না, তারা নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে সংগৃহীত হজ পারমিট প্রদর্শন করে হজ করতে পারবেন। তবে এর বাইরে অন্য সব দেশের মুসল্লিদের জন্য ভিসা আবশ্যিক।

প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ সৌদিতে হজ করতে যান। তাদের সবাই আর ফেরত আসেন না। অনেকেই নিয়ম বহির্ভূতভাবে দেশটিতে থেকে যান, পরিচিত ও নিকটাত্মীয়দের মাধ্যমে আশ্রয় এবং কাজ জোটানোর চেষ্টা করেন।

হজের মৌসুম শেষ হওয়ার পর এই ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হওয়ার পরও যদি হজ ভিসাধারী কোনো ব্যক্তি সৌদিতে অবস্থান করেন, তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে এবং দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এমনকি হজের পর কেউ যদি ওমরাহ করার জন্য সৌদিতে অবস্থান করতে চান, তাহলেও নতুন ভিসা করতে হবে তাকে।

গত কয়েক বছর ধরে এই ধরনের অভিবাসন বন্ধে তৎপর হয়েছে সৌদির প্রশাসন। তার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নিলো হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট