1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় ৩ ঘণ্টা রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আন্দোলনকারী শ্রমিকরা জানান, শনিবার সকালে তাদের ৩ মাসের বকেয়া বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা দেয়নি। এতে কর্মবিরতি রেখে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। এছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার বলেন, শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেতন-বোনাস যেন শ্রমিকরা যেন যথাসময়ে পায়, তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি সমস্যা সমাধান হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট