1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইঞ্জিন বিকল, তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে পড়ে সেন্ট মার্টিন-ফেরত জাহাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো ‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বেশ শীত অনুভূত হতে শুরু করে উত্তরের এ জেলায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় ১৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

গতকাল সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার তাপমাত্রার রিপোর্টের তথ্যটি জানিয়েছেন প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুই দিন ধরে ঘন কুয়াশা না থাকলেও তাপমাত্রা কমে শীতের মাত্রা কিছুটা বেড়েছে। ভোরে হালকা কুয়াশা ভেদ করে সূর্যোদয় থেকেই কর্মব্যস্ততায় জড়িয়ে পড়তে দেখা যায় বিভিন্ন শ্রমজীবী মানুষদের। নবান্নের ধানে খেতে ছুটছেন কৃষকরা। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষাণীরাও।

স্থানীয়রা জানান, এখন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রাতে কম্বল ও কাঁথা নিতে হচ্ছে। তবে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এখনো বেশ গরম রয়েছে। বিশেষ করে আমাদের জেলায় ডিসেম্বর ও জানুয়ারি (পৌষ-মাঘ) পর্যন্ত শীতের দাপট বেশি থাকে।

এদিকে এখনো সেভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে হালকা শীত আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা কমতে শুরু করায় শীত পড়ে গেছে। ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক৬ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট