1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

আজ ঢাকার তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বছরের শেষ দিনে তীব্র শীতের দেখা পেল রাজধানীবাসী। রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রিতে। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার ঢাকার আকাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। এদিন সর্বনিম্ন ১৭.৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের পূর্ভাবাসে বলা হয়, এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ছাড়াও অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়া ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল চট্টগ্রামের শীতাকুন্ডে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট