1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

অচল গুলিস্তান : আন্দোলনে যানজট যেন মরার উপর খাঁড়ার ঘা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর ব্যস্ততম এ সড়কটি দীর্ঘ এক ঘণ্টা অবরোধের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 

শফিকুল নামে এক পথচারী বলেন, ঢাকার যানজটে এমনিতেই আমরা অতিষ্ঠ। এর মধ্যে আবার সড়ক অবরোধ করে কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বলব অতি দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছান। আমাদের মতো সাধারণ মানুষদের একটু স্বস্তি দেন।

রফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, ব্যবসায়িক কাজে চিটাগাং রোড থেকে কারওয়ান বাজার যাচ্ছিলাম। এক ঘণ্টা অপেক্ষা করছি। ওইদিক দিয়ে আবার শাহবাগ মোড়ও ব্লক। বাধ্য হয়ে এখন চিটাগাং রোডে ফিরে যেতে হচ্ছে। কিন্তু ফিরে যাওয়ার গাড়িও পাচ্ছি না।

সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে আন্দোলনের অন্যতম এক সমন্বয়কারী শাহীন বলেন, এ আন্দোলন শুধু আমাদের জন্য না। এ আন্দোলন সমগ্র দেশের মানুষের জন্য। পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, রিকশাচালক সব মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার মেনে নিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার ব্যবস্থা করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট